এক্সিম ব্যাংকের সিলেট অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
এক্সিম ব্যাংকের সিলেট অঞ্চলের ত্রৈমাসিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেটের হোটেল রোজ ভিউতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপি সম্মেলনে এক্সিম ব্যাংকের সিলেট অঞ্চলের অন্তর্ভুক্ত শাখাগুলোর ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও আঞ্চলিক প্রধানগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সিরাজুল হক মিয়া, মো. হুমায়ূন কবির এবং শাহ্ মো. আব্দুল বারী ।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপকদের নিষ্ঠা, সততা ও উদ্দীপনার সাথে লক্ষ্য নির্ভর কাজ করার জন্য আহ্বান জানান হায়দার আলী মিয়া।
এসআই/এসকেডি/আরআইপি