কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০২ এপ্রিল ২০১৬

কুমিল্লার বরুড়া উপজেলায় নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে শিশু ইব্রাহিমের (১০) মরদেহ উদ্ধার করা হয়। শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিশু ইব্রাহিম সৌদি প্রবাসী আবুল কাসেমের ছেলে এবং স্থানীয় শাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে শিশু ইব্রাহিম বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। শনিবার দুপুরের দিকে তার চাচা তাবারক উল্লার সেপটিক ট্যাংকির মুখ খোলা দেখে। পরিবারের অন্যদের ডাকে। এরপর বাড়ির লোকজন গলায় বৈদ্যুতিক তার পেঁচানো ইব্রাহিমের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ শিকদার জানান, ধারণা করা হচ্ছে- ওই শিশুকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হত্যার কারণ জানাতে পারেনি।

কামাল উদ্দিন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।