আজকের এই দিনে : ০৩ এপ্রিল ২০১৬


প্রকাশিত: ০১:৫৯ এএম, ০৩ এপ্রিল ২০১৬

১০৪৩  খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক অনুষ্ঠিত হয়।

১২৪৫  খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের রাজা তৃতীয় ফিলিপসের জন্ম হয়।

১২৮৭ খ্রিস্টাব্দের এই দিনে পোপ চতুর্থ অনারিয়াসের মৃত্যু হয়।

১৩১২  খ্রিস্টাব্দের এই দিনে ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

১৫৫৯  খ্রিস্টাব্দের এই দিনে স্পেন ও ফ্রান্স দ্বিতীয় চুক্তি করে।

১৬৬১  খ্রিস্টাব্দের  এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া, অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকারসংক্রান্ত সনদ লাভ করে।

১৭৮৩  খ্রিস্টাব্দের  এই দিনে সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে।

১৮৫৭  খ্রিস্টাব্দের  এই দিনে রানী ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ ঘোষণা করা হয়।

১৮৬০  খ্রিস্টাব্দের  এই দিনে প্রথম ঘোড়ার ডাক চালু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।

১৮৯০  খ্রিস্টাব্দের এই দিনে ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক পদচ্যুত হন।

১৮৯৭  খ্রিস্টাব্দের  এই দিনে জার্মানীর বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও গীতিকার ও পিয়ানো বাদক জোহানেস ব্রামস পরলোকগমন করেন।

১৯২৯  খ্রিস্টাব্দের এই দিনে স্থপতি ডক্টর এফ আর খানের জন্ম।

১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনীর অনুপ্রবেশ।

১৯৪০  খ্রিস্টাব্দের  এই দিনে স্বাধীনতা সংগ্রামী মহিমচন্দ্র দাসের মৃত্যু।

১৯৪১  খ্রিস্টাব্দের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানী বাগদাদ দখল করে নেন।

১৯৫৪  খ্রিস্টাব্দের  এই দিনে শেরে বাংলা একে ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করেন।

১৯৬৯  খ্রিস্টাব্দের এই দিনে প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র যন্ত্র স্থাপয়িতা মধু শীলের মৃত্যু।

১৯৭৯  খ্রিস্টাব্দের এই দিনে বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদের ইন্তেকাল।

১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক সাংবাদিক অসীম রায়ের মৃত্যু।

১৯৯১  খ্রিস্টাব্দের  এই দিনে বিশ শতকের বিশিষ্ট ইংরেজ ঔপন্যাসিক গ্রাহাম গ্রিনের মৃত্যু।

১৯৯৫ খ্রিস্টাব্দের এই দিনে ভিয়েতনাম মার্কিন বিরোধী প্রতিরোধ যুদ্ধে জয়লাভের ২০তম বার্ষিকী উদযাপন করে।

২০০২  খ্রিস্টাব্দের এই দিনে ইসরাইলী সেনাবাহিনী ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরে ভয়াবহ হামলা শুরু করে।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।