মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত দুবাই প্রবাসীর মরদেহ আসছে আজ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর/ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নিহত দুবাই প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ আজ দেশে পৌঁছাবে।
সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাকে বহনকারী ফ্লাইট।
বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এসময় আরও উপস্থিত থাকবেন সহকারী পরিচালক (ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড) নাজমুল হক।
রোববার (৯ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
আরএএস/এমকেআর