পরীক্ষার মাঝে গ্যাপ কমিয়ে আনা হবে


প্রকাশিত: ০৫:৫০ এএম, ০৩ এপ্রিল ২০১৬

এবার দীর্ঘ আড়াই মাসব্যাপী এইচএসসি পরীক্ষা নেয়া হচ্ছে। আগেও দীর্ঘ গ্যাপ দিয়ে পরীক্ষাগুলোর রুটিন তৈরি করা হতো। তবে আগামীতে এই গ্যাপ কমিয়ে আনা হবে বলে ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা পরিদর্শনকালে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা পরীক্ষা দীর্ঘায়িত করতে চাই না। আমাদের সময় সকালে এক পরীক্ষা দিতাম। ১ ঘণ্টা বিরতি দিয়ে আরেকটা পরীক্ষা দিতাম। আমি পরীক্ষায় বড় জোর ৫-৬ দিনের গ্যাপ রাখতে চাই। তবে অভিভাবকেরা গ্যাপ কমানোর বিষয়ে বিরোধীতা করে। এখন সম্ভব না হলেও পরীক্ষার দীর্ঘ গ্যাপ কমিয়ে আনা হবে।
 
নুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা নিজেদের বিশ্বমানের গড়ে তুলুক। সৎ-নিষ্ঠাবান হিসেবে গড়ে উঠুক। পাশাপাশি তাদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি করতে হবে।
 
এসময় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশের টাকা চুরির বিষয়ে তিনি বলেন, ‘প্রযুক্তিগত জ্ঞানের কারণে কতগুলো হাত ঘুরিয়ে তারা হ্যাকিংয়ের মাধ্যমে টাকা বের করে নিয়ে গেছে।’

উল্লেখ্য, রোববার দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৯ জুন। ১১ থেকে ২০ জুন হবে ব্যবহারিক পরীক্ষা।
 
এআর/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।