মুয়াজ্জিন খুন : ফজরের আগে মসজিদে ঢোকে দুর্বৃত্তরা


প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৪ এপ্রিল ২০১৬

পুরান ঢাকার ইসলামপুরের ঝব্বু খানম মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা ফজরের নামাযের আগে যে কোনো সময় মসজিদে প্রবেশ করেছিল বলে ধারণা করছে পুলিশ।

সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান।

তিনি বলেন, হাত-পা বাধা অবস্থায় তার (বিল্লাল হোসেন) মরদেহ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে পেটের জখমের কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।

কি কারণে তাকে হত্যা করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তিনি মসজিদের দান বাক্সের টাকার হিসেব রাখতেন। এছাড়াও মসজিদের অধীনে থাকা দোকানগুলোর ভাড়া সংগ্রহ করতেন। এসব বিষয়ে দ্বন্দ্ব থেকেও এই হত্যাকাণ্ড হতে পারে।

তবে ধর্মীয় মতাদর্শের কারণটিও উড়িয়ে দিচ্ছেন না পুলিশ।

মুয়াজ্জিন বিল্লালের বাড়ি মানিকগঞ্জে। স্থানীয়রা জানান, গত ২০ বছর ধরে তিনি এই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন।

এআর/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।