ঢাবি শিক্ষার্থী হত্যার বিচার চেয়ে শাহবাগে অবরোধ


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

মাদারীপুরে নির্বচনী সহিংসতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুজন মৃধা নিহত হওয়ার প্রতিবাদ, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ করেছে সুজনের সহপাঠীরা। বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি চলছে।

সোমবার বিকেল সোয়া ৪টা থেকে রাস্তা অবরোধ করে এ কর্মসূচি শুরু করেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) রাস্তা অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, স্যার এসে বিচার চেয়ে ব্যবস্থা নেয়ার ঘোষণা না দেয়া পর্যন্ত আমরা অবরোধ প্রত্যাহার করবো না। অবরোধে কারণে শাহবাগ এলাকায় যানজটের সৃষ্টি করেছে।

সুজনের সহপাঠী ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, সুজনকে তারা শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, তার বিরুদ্ধে ব্যালট বাক্স চুরির মিথ্যা অভিযোগও দেয়া হয়েছে। আমরা মিথ্যা অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। যদি দোষীদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

সুজন হত্যার বিচারের দাবিতে গঠিত কমিটির আহ্বায়ক সৈকত কুমার রিপি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, স্যার এসে বিচার চেয়ে ব্যবস্থা নেয়ার ঘোষণা না দেয়া পর্যন্ত আমরা অবরোধ প্রত্যাহার করবো না।

এমএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।