খাগড়াছড়িতে সাবেক প্রতিমন্ত্রীর রিসোর্টে অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২৪ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার মালিকানাধীন আলুটিলা খ্রাসাং রিসোর্টে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে রিসোর্টের একটি কটেজ সম্পূর্ণ পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার আলুটিলা এলাকায় অবস্থিত খ্রাসাং রিসোর্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, হঠাৎ রিসোর্টের একটি কটেজে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও পাশের আর্মি ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেন।

খাগড়াছড়িতে রিসোর্টে অগ্নিকাণ্ড

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কটেজে একটি তাক ছাড়া তেমন কোনো আসবাবপত্র ছিল না। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিক নির্ণয় করা সম্ভব হয়নি। তবে কটেজে যেহেতু বিদ্যুৎ সংযোগ ছিল না। পর্যটকের সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রবীর সুমন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।