যোগ্যদের দিয়ে কমিটি গঠনের দাবিতে যুবদলের বিক্ষোভ


প্রকাশিত: ০৬:১১ এএম, ০৭ এপ্রিল ২০১৬

যোগ্য, দক্ষ ও পরীক্ষিত নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে যুবদল নেতাকর্মীদের একটি অংশ।  বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় দলটির পদ প্রত্যাশীরা এ কর্মসূচি পালন করেন।
 
এর আগে সকাল থেকেই কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভে সৎ মেধাবী ও রাজপথে পরীক্ষিত নেতাদের হাতে যুবদলের নেতৃত্ব দেয়ার দাবি জানানো হয়।
 
পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।

এসময় কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজকে নতুন কমিটিতে সাধারণ সম্পাদক করার দাবি জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভে আরো অংশ নেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সদস্য সোহেল আহমেদ, আহসান উল্লাহ তুষার, সৈয়দ আবেদিন প্রিন্স, মঈনুল ইসলাম, আইনুদ্দিন সাগর, জি এস বাবুল, সেলিম রেজা, জামাল হোসেন, কাদের সিদ্দিকী, মীর ফরিদ প্রমুখও এতে অংশ নেন। এতে নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য জিএস বাবুল ও মহানগর উত্তরের সদস্য মো. দাউদ, কেন্দ্রীয় নেতা রাসেল দেওয়ান।  

এমএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।