সৌদিতে আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যালে মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ৩১ মার্চ ২০২৬
সৌদিতে আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যালে মামুনুল হক/ছবি-সংগৃহীত

সৌদি আরবের মদিনা ইসলামী ইউনিভার্সিটিতে চলমান সপ্তাহব্যাপী আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। এই বর্ণাঢ্য আয়োজনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি উপস্থাপন করেন।

ফেস্টিভ্যালে বাংলাদেশের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সুন্দর ও সৃজনশীলভাবে উপস্থাপন করেন।

সোমবার (৩০ মার্চ) ফেস্টিভ্যালের বাংলাদেশ স্টল পরিদর্শনকালে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, এটি একটি অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয় কালচারাল আয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতির মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য এটি একটি সুন্দর উদ্যোগ। বাংলাদেশের পক্ষ থেকে যারা অংশগ্রহণ করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও শুকরিয়া জানাই। তারা অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন বিশ্বদরবারে উপস্থাপন করেছেন।

আরএএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।