চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত


প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৮ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে হাসপাতালে নেয়ার পথে মো. ইদ্রিস (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে গুরুতর আহত ইদ্রিসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

নগরীর সদরঘাট থানার সাহেব পাড়া এলাকায়  আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষেও ঘটনা ঘটে। সদরঘাট থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) মর্জিনা আক্তার এ খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, ইদ্রিসের সঙ্গে স্থানীয় জাহাঙ্গীরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জাহাঙ্গীর ও তার ভাই আলমসহ কয়েকজন ইদ্রিসকে কুপিয়ে জখম করে। পরে হাসাপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জীবন মুছা/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।