আরও একবছর যুক্তরাজ্যে প্রেস উইংয়ের মিনিস্টার থাকছেন আশিকুন নবী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২১ মার্চ ২০২৪

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. আশিকুন নবী চৌধুরী।

বৃহস্পতিবার (২১ মার্চ) আগামী এক বছরের জন্য তাকে পুনরায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মো. আশিকুন নবী চৌধুরীকে বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ১ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এ নিয়োগের অনান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে।

আইএইচআর/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।