বিজিবি-বিজিপি সীমান্ত সম্মেলন সমাপ্ত
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বডার গার্ড পুলিশের মধ্যে সীমান্ত বৈঠক শেষ হয়েরেছ। বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও মিয়ানমারের বিজিপি’র ডেপুটি চিফ অব পুলিশ পর্যায়ে ৫ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শনিবার ঢাকায় শেষ হয়।
বাসস জানায়, ঢাকার পিলখানায় বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে উভয় বাহিনীর মধ্যে সম্মেলনের যৌথ দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।
সীমান্ত সম্মেলন উপলক্ষে মিয়ানমার পুলিশ ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল থিং উ নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল ১৬ ডিসেম্বর ঢাকা আসেন। বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (নর্থ-ইস্ট রিজিয়ন কমান্ডার) ব্রিগেডিয়ার জেনারেল মো. লতিফুল হায়দারের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেয়।
সম্মেলনে অবৈধ মাদক ও নেশাজাতীয় দ্রব্য বিশেষ করে ইয়াবা পাচাররোধ, বিওপি/ কেম্পানি/ব্যাটালিয়ন/সেক্টর পর্যায়ে নিয়মিত পতাকা বৈঠকের আয়োজন, কোনরূপ পূর্ব ঘোষণা বা তথ্য প্রদান ছাড়া সীমান্তে বিজিপি সদস্যদের গুলিবর্ষণের ঘটনা, মিয়ানমার নাগরিক কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ, উভয় বাহিনীর মধ্যে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন ও প্রশিক্ষণ বিনিময় বিষয়ে আলোচনা হয়।