কদমতলীতে ফাঁস নিয়ে নারীর আত্মহত্যা
রাজধানীর কদমতলী থানা এলাকার একটি বাসায় অনন্যা (২৬) নামে এক নারী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. আলী আকবর জানান, আমার মেয়ের শারীরিক সমস্যা ছিল। শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়ি আসে বেড়ানোর জন্য। আমার বাসায় দুপুরের দিকে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর রুম থেকে বের না হওয়ায় দরজায় গিয়ে ডাকাডাকি করলেও না খুললে দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/এমএইচআর/জিকেএস