৬ মাসে সরকারের অর্জন অভূতপূর্ব: প্রেস সচিব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

গত ছয় মাসে সরকারের অর্জন অভূতপূর্ব বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, বর্তমানে দেশে ব্যবসার পরিবেশ খুবই ভালো। স্টক মার্কেটে প্রতিটি কোম্পানি তাদের ত্রৈমাসিক বা ষান্মাসিক মুনাফা ঘোষণা করছে। গত চার মাসে ১৫ শতাংশ হারে রপ্তানির পরিমাণ বেড়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সাড়ে সাত পার্সেন্ট গ্রোথ হয়েছে। ২০০০ সালের পর আর কখনোই এত গ্রোথ হয়নি।

বিশ্বের চার চারটি বড় কোম্পানি যারা পোর্ট হ্যান্ডলিং করে (দুবাই পোর্ট, এপি মুলার মায়েরস্ক, আবুধাবি পোর্ট এবং রেক্সিকে) তারা চট্টগ্রাম পোর্ট, মাতারবাড়ী, লালদিয়া টার্মিনাল ও নিউমুরিং টার্মিনাল হ্যান্ডেলিং করতে চায়।

তারা দেখছে বাংলাদেশে রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। তাদের কনসালট্যান্টরা তাদের জানাচ্ছে বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়।

আরও পড়ুন

শফিকুল আলম আরও বলেন, বিশ্বের অন্যতম রিনিউয়াল এনার্জি কোম্পানি মাজদার চট্টগ্রাম বন্দরে আবুধাবি পোর্টের সঙ্গে বন্দর ব্যবস্থাপনার পাশাপাশি ৫০০ মিলিয়ন ডলার ব্যয়ে ২৫০ মেগাওয়াট সোলার প্যানেল করতে চায়।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে প্রতি বছর কিছু কিছু ফ্যাক্টরি বন্ধ হয় আবার কিছু কিছু ফ্যাক্টরি নতুন করে চালু হয়। কিছু কিছু ফ্যাক্টরি বড় হয়।

যে ফ্যাক্টরি আগে ২২০ মিলিয়ন ডলার রপ্তানি করতো এখন সে ফ্যাক্টরি বড় হতে হতে ৫০০ মিলিয়ন ডলার রপ্তানি করে। যে ফ্যাক্টরিগুলো ইন ইফিশিয়েন্ট সেগুলো বন্ধ হয়ে যায়।

বাংলাদেশের প্রেক্ষাপটে রপ্তানির প্রবৃদ্ধি অনেক ভালো। চট্টগ্রাম বন্দরের এফিশিয়েন্সি ফিরে এলে অদূর ভবিষ্যতে সরাসরি বিদেশি বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।

শফিকুল আলম বলেন, বিগত সরকার সারাদেশে ১০০টি বিশেষ ইকোনমিক জোন করেছিল। জমিজমা দখল করে ইকোনমিক জোন করলেও বিদেশি বিনিয়োগ আসেনি।

তিনি বলেন, বিগত সরকার ২০ বছর ধরে কোরিয়ান ইপিজেডের সমস্যা জিইয়ে রেখেছে। ফলে বিদেশে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

বিদেশি বিনিয়োগকারীদের পদে পদে হয়রানির শিকার হচ্ছে এমন মেসেজ যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে।

অর্থনৈতিক সংস্কারগুলো যখন হবে তখন দ্রুত বিদেশি বিনিয়োগ বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করুন।

এমইউ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।