যুবদল সভাপতি আলাল গ্রেফতার
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার বাসা থেকে আটক করা হয়।
বিএনপি চেয়াপারসনের মিডিয়া উইং সসদ্য শাসছুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২৫ অক্টোবর একই বাসায় অভিযান চালিয়ে তাকেসহ ৬৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশের মোহাম্মদপুর জোনের এসি রাজিবুল হাসান জাগো নিউজকে বলেন, নাশকতা মূলক হামলার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর বকশীবাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও সাংসদের ওপর হামলার ঘটনার একদিন পর শুক্রবার ভোরে গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়।