খালেদার প্রেস সচিবের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ


প্রকাশিত: ১০:৩১ এএম, ১৪ জুন ২০১৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

তার পত্নী তানিয়া খান নিজেই সোমবার রাতে মোহাম্মদপুর থানায় এ মামলাটি দায়ের করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে জানান, স্ত্রী তানিয়া হক নিজে উপস্থিত হয়ে সোমবার রাতে মারুফ কামাল খান সোহেলের বিরুদ্ধে মামলা করেছেন। পারিবারিক কলহের জেরে তানিয়াকে মারধর করা হয় বলে মামলায় উল্লেখ করে হত্যার চেষ্টা মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। মামলা নং ৩২।

মামলার তদন্ত শুরু হয়েছে। মামলার অগ্রগতি সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

জেইউ/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।