হাসপাতাল থেকে আজ রাতেই বাসায় ফিরবেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:০২ পিএম, ১৭ অক্টোবর ২০২৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া/ফাইল ছবি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ (শুক্রবার) রাতে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত সাড়ে ১০টার দিকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ফিরোজা ভিলার উদ্দেশ্যে রওনা হবেন।

গতকাল, বৃহস্পতিবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক দলের পরামর্শে কিছু সময় সেখানে অবস্থান করার পর আজ রাতে তার বাসায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।