ঢাকা-২ আসনে জয়ী বিএনপির আমান উল্লাহ আমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে ১ লাখ ৬৩ হাজার ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির আমান উল্লাহ আমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৭৮ হাজার ৬৫৫ ভোট।

বৃহস্পতিবার ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ২১৬ জন। আসনটিতে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৯০৮ জন এবং ২ লাখ ১ হাজার ২৯৮ জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন।

এমওএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।