কেন্দ্র দখলের প্রচেষ্টা অব্যাহত: এনসিপি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেছেন, ভোটকেন্দ্রের পাশে আমরা আরও লক্ষ্য করছি যে, কেন্দ্র দখলের একটা প্রচেষ্টা কিন্তু অব্যাহত আছে। এটি বেশিরভাগ আমাদের যারা প্রার্থীরা আছে এবং তাদের এজেন্ট এবং আমাদের যারা নেতাকর্মী আছে তাদের ওপরে হামলা এবং ১১ দলীয় জোটের যারা নেতাকর্মী আছে তাদের ওপরে হামলা হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে, ভোটকেন্দ্রগুলোর আশপাশে যে ভোটারদের বাড়িঘর আছে তারা ওখানে বাড়িঘরে হামলা লুটপাট এবং তাদের ভয়ভীতি প্রদর্শন করে আগামীকালের নির্বাচনে ভোটাররা যেন উপস্থিত না হন সেজন্য তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন,আমরা যে নির্বাচনটিকে সফল করার জন্য প্রত্যেকটি দল-মত নির্বিশেষে সাধারণ জনগণের যে ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা আমরা দেখতে চেয়েছিলাম সেটি যদি আমরা দেখতে ব্যর্থ হই, এখানে যদি রাজনৈতিক দলগুলো তাদের দলীয় পুরোনো যে চরিত্র সেটি যদি বদলাতে না পারে, আমাদের প্রত্যেককেই মিডিয়া হয়ে উঠতে হবে।

এনএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।