বায়তুল মোকাররমে ১১ দলের বিক্ষোভ সমাবেশ শুরু
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বিক্ষোভ সমাবেশ
সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে আনুষ্ঠানিকভাবে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ হয়।
বিক্ষোভ সমাবেশে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হবে।

সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
আরএএস/ইএ/জেআইএম