সাফল্য কামনা করে তারেক রহমানকে অভিনন্দন জি এম কাদেরের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপা চেয়ারম্যান জিএম কাদের

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জিএম কাদের তার অভিনন্দন বার্তায় তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও তার সাফল্য কামনা করেন। তিনি আশা করেন, দেশের জনগণ তাকে ও তার দলের প্রতি যে দায়িত্বভার দিয়েছে তা পালন করতে তিনি সর্বোত্তভাবে সমর্থ হবেন।

অভিনন্দন বার্তায় জাপা চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে দ্রুত দেশের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে। সাংবিধানিক ধারা ফিরে আসবে এবং সংবিধানে বর্ণিত মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিসত্তার নিরাপত্তা, নারী অধিকারসহ সব সাংবিধানিক অধিকার মানুষ যথাযথভাবে ভোগ করতে পারবে। আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে মানুষ তার সব রকম আইনি অধিকার ফিরে পাবে।

নানান ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে দেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে তা আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা করেন।

এসএম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।