জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের মিডিয়া সেল থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, আজ সন্ধ্যা ৭টায় দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. সারজিস আলম ও সদস্যসচিব এবং সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

এনএস/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।