নাসীরুদ্দীন পাটওয়ারী

আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন  

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৬ মার্চ ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী/ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (১৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমাদের নির্বাচনি ইশতেহারে ছিল, ঢাকা-৮ কে সবার জন্য একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা। কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার কারণে আবারও একটি প্রাণ ঝরে গেল। এভাবে মানুষের জীবন অকাতরে চলে যাওয়া একটি সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।

তিনি তার পোস্টে আরও লেখেন, নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমি সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি, ঢাকা-৮ সহ সমগ্র বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

এর আগে, রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে রাকিব নামের একজনের মৃত্যুর ঘটনা ঘটে।

এনএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।