ক্ষমতার বাহানায় বিএনপি সংস্কার করতে চায় না: আখতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৩ মে ২০২৬
এনসিপির সদস্য সচিব ও এমপি আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়, সেটিকে ক্ষমতার দৃষ্টিতে দেখার মানসিকতা থেকে তারা এখনও বের হয়ে আসতে পারেনি।

রোববার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

যেসব অধ্যাদেশ বিএনপির কাছে মিষ্টি লেগেছে সেগুলো আইনে রূপান্তর করেছে
বিএনপির রাজনীতি এখন সংস্কার নয়, ক্ষমতাকেন্দ্রিক: আখতার হোসেন 

আখতার বলেন, বিএনপি বারবার ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে কথা বলছে। কিন্তু আমরা যখন ঐকমত্য কমিশনে আলোচনা করেছিলাম, তখন ‘নোট অব ডিসেন্ট’-এর অর্থ ছিল— আমরা মূল সিদ্ধান্ত মেনে নিলাম, আর যার ভিন্ন মত আছে তিনি সেই মতটি উল্লেখ করে রাখলেন। এখানে ‘নোট অব ডিসেন্ট’ মূল বিষয় নয়; মূল বিষয় হলো, রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশন যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলো কার্যকর হবে।

তিনি আরও বলেন, গণভোট হয়ে যাওয়ার পর বিএনপি কোনো বিষয়ে রাজি বা রাজি নয়— সেটি আর মুখ্য বিষয় হতে পারে না।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণভোট হয়ে যাওয়ার পর আগে কী বলা হয়েছিল, তা খুঁজতে যাওয়া মানে জনগণের রায়কে প্রত্যাখ্যান করা।

এনএস/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।