সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু শুক্রবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৯ এপ্রিল ২০২৬
বিএনপির লোগো/ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে বিএনপি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, শুক্রবার বেলা ১১টার পর রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হবে। নির্ধারিত সময় থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

কেএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।