ছেলের গুলিতে আহত বিএনপি নেতা: দল থেকে দুজনকেই বহিষ্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১৪ এপ্রিল ২০২৬
ছেলের গুলিতে আহত মো. খোকা মিয়া/ ছবি- সংগৃহীত

দলের ভেতরে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জামিরদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. খোকা মিয়া এবং সাবেক ছাত্রনেতা ও বিএনপি কর্মী তোফায়েল আহমেদ রানা। বহিষ্কৃতরা সম্পর্কে বাবা-ছেলে।

আরও পড়ুন
দলীয় কোন্দলের জেরে ছেলের গুলিতে আহত বিএনপি নেতা 
ডা. কামরুলের হাসপাতালে চাঁদা দাবি: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে 

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের বিরুদ্ধে দলের অভ্যন্তরে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।