পহেলা বৈশাখে রিকশা-ভ্যানচালকদের আয়োজনে ভিন্ন মাত্রা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৪ এপ্রিল ২০২৬
ছবি-সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে পান্তা-ভাতের আয়োজন করেছেন জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালকরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।

সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রিকশা, ভ্যান ও অটোচালকদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজকদের ভাষ্য, বাংলা নববর্ষের প্রথম দিনকে ঘিরে শ্রমজীবী মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং উৎসবের আমেজ ভাগ করে নিতেই এ আয়োজন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের সমন্বয়ক মো. আরিফুল ইসলাম তুষার। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আলী আজগর ও হাসানসহ অন্যরা।

কেএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।