হান্নান মাসউদ
যেসব অধ্যাদেশ বিএনপির কাছে মিষ্টি লেগেছে সেগুলো আইনে রূপান্তর করেছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, যেসব অধ্যাদেশ বিএনপির কাছে মিষ্টি লেগেছে, মনে করেছে ক্ষমতায় থাকার পথ প্রশস্থ করবে সেগুলোকে তারা আইনে রূপান্তর করেছে।
রোববার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি।
হান্নান মাসউদ বলেন, সরকার স্থানীয় সরকার অধ্যাদেশ সংসদে পাস করেছে। এর ফলে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ, তদন্ত ছাড়াই যে কোনো স্থানীয় সরকার প্রতিনিধিদের অপসারণ করতে পারবে।
তিনি বলেন, বিরোধী দল থেকে কোনো মেয়র, চেয়ারম্যান হলো, এখন সরকার যদি মনে করে তার দলের জন্য, রাজনীতির জন্য ক্ষতিকর তখন নির্বাচিত প্রতিনিধিকে সরিয়ে পছন্দের প্রশাসক বসাতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেসব অধ্যাদেশ সরকারকে জবাবদিহিতার আওতায় আনতো সেগুলোকে তারা বাতিল করে দিয়েছে।
এনএস/এসএনআর