সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৬ মে ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ ফাইল ছবি

সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৬ মে) এক শোকবাণীতে বিরোধীদলীয় নেতা বলেন, ‌‘সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা আজ ৬ মে বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।’

আরও পড়ুন

সমাজকল্যাণমন্ত্রী জেড এম জাহিদ হোসেনের মা মারা গেছেন 
পদ্মা ব্যারাজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত, একনেকে উপস্থাপন হবে: এ্যানি 

তিনি আরও বলেন, ‘বেগম জেবুন্নেছা শিক্ষক হিসেবে জাতি গঠনে অনেক অবদান রেখে গেছেন। তিনি একজন গুণী ও পরহেজগার নারী ছিলেন। তার ইন্তেকালে আমরা একজন মহীয়সী নারীকে হারালাম। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তার শোকাহত পরিবার-পরিজনদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।’

আরএএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।