ঢাকায় মির্জা ফখরুল


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২৬ জানুয়ারি ২০১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারগার পার্ট-২ এ রাখা হয়েছিল।

এ ব্যাপারে কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেলার নাসির আহমেদ জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, পল্টন থানার একটি মামলায় আগামীকাল মঙ্গলবার আদালতে তার হাজিরা দেওয়ার কথা রয়েছে।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।