খালেদাকে বিদায় জানাতে শাহজালালে নেতাকর্মীদের ঢল


প্রকাশিত: ১০:৩০ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হজে যাওয়াকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। শেষ মুহুর্তে চেয়ারপারসনকে স্বাগত জানাতে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বুধবার দুপুরের পর থেকেই খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর এলকায় অবস্থান নিয়েছেন বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতারা। বিকেল ৩টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসন বিমানবন্দর এলাকায় পৌঁছালে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে নেতাকর্মীরা বেশিক্ষণ অবস্থান নিতে পারেন নি।

এদিকে সৌদি বাদশার আমন্ত্রণে এবার হজ পালন করবেন বেগম জিয়া। বিকেল ৫টায় সৌদি এয়ার লাইনসের একটি বিমানে ঢাকা ত্যাগ করবেন তিনি।

এমএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।