গুলশান কার্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গেছেন বাংলাদেশ নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হোসেইন মোফতুগলু। রোববার বিকাল ৪টা ৫০ মিনিটে তিনি কার্যালয়ের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন।

চলমান রাজনীতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি খালেদার সঙ্গে কথা বলতে পারেন বলে জানা গেছে। এর আগে চেয়ারপরসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাক্ষাৎতের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকাের মৃত্যুর পর দ্বিতীয় কুটনৈতিক হিসেবে হোসেইন মোফতুগলু গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন। এর আগে ১১ ফেব্রুয়ারি (বুধবার) ব্রিটিশ হাই কমিশনার রবার্ট উইলিংটন গিবসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

-এমএম/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।