সাক্ষাতের অনুমতি চেয়েছে ৫৭ মানবাধিকার কর্মী


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ৫৭ জন মানবাধিকার কর্মীর সাক্ষাতের অনুমতি নিতে গুলশান কার্যালয়ে এসেছেন নাগরিক অধিকারের স্বাধীনতা নামে একটি মানবাধিকার সংগঠনের নির্বাহী সভাপতি আজমেরী বেগম ছন্দা ও তার সহযোগী তাহমিনা আহমেদ।

রোববার সন্ধ্যা ৬টা ১৫মিনিটে তারা কার্যালয়ের সামনে অবস্থানরত ডিবির কাছে ভেতরে প্রবেশের অনুমতি চান।

সংগঠনের নির্বাহী সভাপতি আজমেরী বেগম ছন্দা জানান, শতাধিক মানবাধিকার সংগঠনে সমন্বয়ে গঠিত ফেডারেশন অব হিউম্যান রাইটস অরগানাইজেশন ফোরামের ৫৭ জন্য ব্যক্তি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য আবেদনে স্বাক্ষর করেছেন।

তিনি সেই আবেদনপত্র নিয়ে গুলশান কার্যালয়ে এসেছেন বলেও জানান।

এমএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।