রিজভী আবারও দুই দিনের রিমান্ডে
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদেকে আবারও দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাকে এ রিমান্ডে নেওয়া হয়। এ নিয়ে পঞ্চম দফায় রিমান্ডে দেওয়া হল রিজভী আহমেদকে। এ যাবত কোন রাজনৈতিক নেতার ক্ষেত্রে এটি রিমাণ্ডে নেয়ার সর্বোচ্চ রেকর্ড বলে জানা গেছে।
ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার শুক্রবার বিকেলে জামিন আবেদন বাতিল করে পুনরায় রিমাণ্ডের আদেশ দেন। মোহাম্মদপুর থানা পুলিশ শুক্রবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় রিজভীর পক্ষে আইনজীবিরা তাকে অসুস্থ্য বলে জামিন আবেদন জানান।
আদালতে রিজভীর আইনজীবি বলেন, রিমাণ্ডে নিয়ে তাকে ঘুমাতে দেয়া হয় না। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে রিজভীকে আটক করে রাব। এরপর তাকে দফায় দফায় রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ।
এএইচ/পিআর