চিত্রনায়ক হেলাল খান জেলহাজতে
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও জাসাস নেতা চিত্রনায়ক হেলাল খানকে দুই দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকাল পৌনে চারটার দিকে ঢাকা মহানগর হাকিম অয়েজকুরুনি খান চৌধুরী এ আদেশ দেন।
আদালতে হেলাল খানের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল হক। শুনানি শেষে হেলাল খানের জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আদালত হেলাল খানকে কারাবিধি অনুযায়ী ডিভিশন ও সুচিকিৎসা দেয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
উল্লেখ্য, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাড্ডা থানায় দায়েরকৃত মামলায় গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সাবরিনা আলী হেলাল খানকে দুই দিনের রিমান্ডে পাঠান। গত ১৬ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা জজ কোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
এএইচ/পিআর