খালেদা বিদেশিদের কাছে তদবির করছেন : মায়া


প্রকাশিত: ১২:১৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া সংলাপের জন্য এখন বিদেশিদের কাছে তদবির করছেন। শুক্রবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে গণমিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে ১৪ দলের সমন্বয়ক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ কথা বলেন।

মায়া আরও বলেন, সংলাপ হবে ২০১৯ সালে নির্বাচনের আগে। নির্বাচন কমিশনের সঙ্গে। এর আগে কোনও সংলাপও নয়, নির্বাচনও নয়। সমাবেশ থেকে আগামী ৮, ৯ ও ১০ মার্চ সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য, নাশকতা ও বোমাবাজির প্রতিবাদে পদযাত্রার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সমাবেশ শেষে বিকেল সোয়া ৪টায় গণমিছিলটি বায়তুল মোকাররম মসজিদ থেকে জিপিও, পল্টন, প্রেসক্লাব, হাইকোর্ট, মৎস্য ভবন হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের চিরন্তন অগ্নিশিখা প্রাঙ্গণে এসে শেষ হয়।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।