লিভারের সমস্যায় ভুগছেন খালেদা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভারের সমস্যায় ভুগছেন। বৃহস্পতিবার রাতে গ্যাস্ট্রোঅ্যান্টারোলজি অ্যান্ড হ্যাপাটোলজি বিভাগের প্রফেসর মুজিবুর রহমান তাকে চিকিৎসা দিয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় খালেদা জিয়াকে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আসেন প্রফেসর মুজিবুর রহমান ভূঁইয়া। পরে প্রায় ৩ ঘন্টা পর রাত ১২টার কিছুক্ষন আগে তিনি কার্যালয় থেকে বের হন। এসময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ম্যাডাম ভালো আছেন, এর বেশি কিছু বলা যাচ্ছে না। এ কথা বলেই তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারী সর্বশেষ চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন খালেদা জিয়া। সে সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভাল না বলে জানিয়েছিলেন এই চিকিৎসক।
এএইচ/পিআর