নারী দিবসে চলছে ২০ দলের হরতাল


প্রকাশিত: ০৩:১৭ এএম, ০৮ মার্চ ২০১৫

রোববার থেকে শুরু হওয়া টানা ৭২ ঘন্টার হরতালের প্রথম দিন চলছে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা  টানা অবরোধের সাথে  এই হরতাল রোববার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি যখন চলছিল তখনই এই হরতালের কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ হরতালের ঘোষণা দেন।

এই বিবৃতিতে জানা যায়,  সোমবার (০৯ মার্চ) দেশের সব  জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল করা হবে।

সালাহ উদ্দিন আহমেদ তার বিবৃতিতে বলেন,   আমরা এখনও প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, জনগণের পক্ষে অবস্থান নিয়ে গণতন্ত্র রক্ষা করুন। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সহযোগিতা করুন। স্বৈরতান্ত্রিকতা, এক নায়কতান্ত্রিকতা পরিহার করে রাষ্ট্রকে রক্ষা করুন এবং আপনার নিজের দলকেও রক্ষা করুন। রাষ্ট্রীয় নৈরাজ্যের বিরুদ্ধে সব সামাজিক শক্তি ও গণশক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে স্বৈরশাসনের পতন অনিবার্য।’

তিনি অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সব রাজবন্দির মুক্তি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান। 

ঘোষণা অনুযায়ী এই হরতাল চলবে বুধবার (১১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।