জনগণ আইনের প্রতি আস্থা হারিয়েছে : বিএনপি


প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৮ মার্চ ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রকাশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দণ্ড ঘোষণা করেছেন। জনসম্মুখে দণ্ড ঘোষণার পর আইন-আদালত, বিচার ব্যবস্থার আর কোন কার্যকারিতা অবশিষ্ট থাকেনা বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

রোববার বিকেলে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত ১৩টিরও অধিক মামলায় রয়েছে। অথচ কোনদিন তাকে হাজিরা দিতে হয়নি। নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থার কল্যাণে তাকে সকল মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আওয়ামী নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত হাজার হাজার মামলাও প্রত্যাহার করে নেয়া হয়েছে। এছাড়া মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দুদকের আওতাধীন সকল অভিযোগ ও মামলায় দায়মুক্তি সনদ প্রদানের হিড়িকও পড়েছে। মন্ত্রীদের বিরুদ্ধে বিশ্বব্যাংকের অভিযোগও শেষ পর্যন্ত আমলে নেয়া হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।