মিলনসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ০৮:৪২ এএম, ১২ মার্চ ২০১৫

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী নাজমুন্নাহার বেবিসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।  চাঁদপুরে গাড়ি ভাঙচুরের মামলায় তাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর একটায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতোয়ার রহমান এ আদেশ দেন।

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীরের গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে মিলনসহ ২০ জনের বিরুদ্ধে ২০০৯ সালে মামলা করেন স্থানীয় কলিম উল্ল্যাহ নামে এক ব্যক্তি। (মামলা নম্বর ৫৫/২০০৯)। এ মামলার বাদী ও স্বাক্ষী উপস্থিত থেকে সাক্ষ্য দিলে আদালত মিলনসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে মামলার অন্য ১২ জন উপস্থিত থাকায় তাদের জামিন দেওয়া হয়।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।