শাহবাগে ছাত্রদলের ঝটিকা মিছিল
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে ১০ জনের একটি ঝটিকা মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার সকালে শাহবাগ এলাকায় তারা মিছিলটি বের করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের ১০জন নেতাকর্মী আজিজ সুপার মার্কেট থেকে মিছিল শুরু করে শাহবাগ মোড়ে এসে শেষ করেন। তবে এসময় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, মেহবুব মাছুম শান্ত ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মামুন খান, শাহনেওয়াজ, মাসুদুর রহমান মাসুদ, এমএ রহিম রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুশফিকুর রহমান, ঢাকা কলেজের মাহমুদ মিনু, বাংলা কলেজের সোহাগ, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের পাভেল, লোকমান হোসেন, ফারুক হোসেন, আসিফ প্রমুখ।
এমএম/এআরএস/এমএস