২০ দলের বর্ধিত হরতাল চলছে


প্রকাশিত: ০৪:১০ এএম, ১৮ মার্চ ২০১৫

চলমান অবরোধের মধ্যে সারাদেশে ২০ দলীয় জোটের ডাকা বর্ধিত ৪৮ ঘন্টার হরতাল চলছে। বুধবার সকাল ৬টা থেকে এ বর্ধিত হরতাল শুরু হয়েছে। এর আগে রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘন্টা হরতাল পালন করা হয়। ।

মঙ্গলবার জোটের পক্ষে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু হরতালের এ কর্মসূচি ঘোষণা করেন। শুক্রবার ভোর ৬টায় শেষ হবে হরতাল।

বিবৃতিতে বলা হয়, চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী অবরোধ পালনের পাশাপাশি গুম, খুন, অত্যাচার-নির্যাতন, অপহরণ, জেল-জুলুম, অন্যায়ভাবে রিমান্ডে নেয়া এবং বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদকে গ্রেফতারের প্রতিবাদে এবং তাকে ফিরিয়ে দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার সব নগর-মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও মহল্লায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।  
 
গত ছয় সপ্তাহ ধরে প্রতিটি কর্মদিবসে হরতাল পালন করছে বিএনপি জোট। হরতাল-অবরোধকে ঘিরে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি।

বুধবার সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে বিক্ষিপ্ত মিছিল-পিকেটিং, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তেমন কোন সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।
 
বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।