সমাবেশ সফল করার আহ্বান সিপিবির
ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর পুনর্মিলনী সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
আগামী ২১ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর পুনর্মিলনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ও আকাঙ্ক্ষা এখনও অপূর্ণ রয়ে গেছে। স্বাধীনতাবিরোধীরা তাদের বিষাক্ত ফোনা তুলেছে। সময়ের দাবি মেটাতে মুক্তিযুদ্ধের চেতনায় সংগঠিত হতে হবে। মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে।
বিবৃতিতে তারা আরো বলেন, এখন প্রয়োজন মুক্তিযুদ্ধের পুনর্জাগরণ। মুক্তিযুদ্ধের ধারা তথা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের নীতিতে বাংলাদেশকে ফিরিয়ে আনা এবং মুক্তিযুদ্ধের ধারায় অগ্রসর করতে গেরিলা বাহিনীর যোদ্ধাদের ঐক্যবদ্ধ আন্দোলন অগ্রসর করতে হবে।
মুক্তিযুদ্ধের চেতনার যে কোন বিচ্যুতি, বিবৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তারা।
আরএস/আরআইপি