আন্দােলন থেকে সরছে না বিএনপি
ঢাকা ও চট্টগ্রামের আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলেও চলমান আন্দােলন থেকে সরবে না বিএনপি সমর্থিত ২০ দলীয় জোট। এক্ষেত্রে আন্দোলনে নির্বাচনকালীন সময়ে কৌশলগত পরিবর্তন অানা হতে পারে। নির্বাচনে জন্য সুষ্ঠ পরিবেশ পেলে সরকার সমর্থকরা জামানত হারানোর পাশাপাশি নির্বাচনে ভরাডুবি হতে পারে বলেও মনে করছে বিএনপি।
সূত্র জানায়, গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আন্দােলন চালিয়ে যাওয়ার পক্ষেই অবস্থান নিচ্ছেন। সরকার পতন না হওয়া পর্যন্ত তারা দলের সব শ্রেণির নেতাকর্মীদেরকে আন্দােলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
তবে নির্বাচনে অংশ নিলেও চলমান আন্দােলন থেকে কোন ভাবেই সরে না আসার সিদ্ধান্তেই অনঢ় রয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান। এক্ষেত্রে নির্বাচনে যদিও বিএনপি অংশ নেয় তবে কয়েকদিনে জন্য চলমান হরতাল অবরোধ স্থগিত করা হতে পারে বা ঢাকা ও চট্টগ্রামের বাহিরে কর্মসূচি চলমান রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে বিএনপি সূত্র।
এদিকে তিন সিটি করপোরসনে নির্বাচেন অংশগ্রহণ করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকলেও খালেদা জিয়ার ইতিবাচক মনোভাবে বিএনপির একটি পক্ষ উজ্জীবিত হয়ে উঠেছে। ইতিমধ্যে বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন নির্বাচনে মেয়র পদে লড়াই করতে মানসিকভাবে প্রস্তুত রয়েছেন বলেও ঘোষণা দিয়েছেন।
বিএনপি সূত্র জানায়, সিটি নির্বাচনের দিন চুড়ান্ত হওয়ার পর থেকে গুলশান কার্যালয়ে বইছে নির্বাচনের হাওয়া। গুলশান কার্যালয়ে অবস্থানরত নেতাকর্মীরা ছাড়াও যারাই কার্যালয়ে খালেদার সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন তাদের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হচ্ছে।
জানা গেছে, নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও খালেদা জিয়া দলের শীর্ষ নেতা ও বিএনপিপন্থী পেশাজীবী নেতাদের মতামত নিচ্ছেন। বিএনপি নেতারা বলছেন, সিদ্ধান্ত হলে আন্দোলনের অংশ হিসেবেই তারা নির্বাচনে অংশ নেবেন। সেক্ষেত্রে চাপে থাকা নেতাকর্মীরা আবারও চাঙ্গা হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি আওয়ামী লীগও ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ পাবে না।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর বিএনপির একজন শীর্ষ নেতা বলেন, আমরা নির্বাচন করতে চাই। সঠিকভাবে প্রার্থী নির্বাচন করতে পারলে এবং নির্বাচন সুষ্ঠু হলে সরকার সমর্থকদের ভরাডুবি হবে। পাশাপাশি আওয়ামী লীগের প্রার্থীরা তাদের জামানত হারাবে।
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে কমিশনার পদে নির্বাচন করতে আগ্রহী ঢাকা মহানগর মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিলুফা ইয়াসমীন নিলু বলেন, আওয়ামী লীগকে ফাঁকা মাঠে ছেড়ে দেয়া যাবে না। ম্যাডাম (খালেদা জিয়া) নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক চিন্তা করায় আমরা খুশি। দল সুযোগ দিলে নির্বাচন করবো।
এ বিষয়ে গুলশান কার্যালয়ে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জাগো নিউজকে বলেন, নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে শিগগিরই একটি সিদ্ধান্ত দলের পক্ষ থেকে নেয়া হবে।
দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য লে.জে (অব.) মাহবুবুর রহমান জানান, সার্বিক বিষয় পর্যালোচনা করে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শিগগিরই জানতে পারবেন।
এমএম/আরএস/পিআর