নতুন প্রজন্মকেও যুদ্ধ করতে হবে : খাদ্যমন্ত্রী


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৬ মার্চ ২০১৫

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, তাদের বিরুদ্ধে নতুন প্রজন্মকে আবারও মুক্তিযুদ্ধ করতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে ভ্রান্ত ধারণা দেয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সকালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। তাদের সামনে দীর্ঘদিন মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাস, বিকৃত ইতিহাস, খণ্ডিত ইতিহাস তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশে একাত্তরের মতোই সন্ত্রাস হচ্ছে, আগুন বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, দেশ ধ্বংসের জন্য একাত্তরের হায়েনাদের প্রেতাত্মারাই এখন আবারও চেষ্টা করছে।

নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা তোমরা। তোমাদের প্রতি আহ্বান এই হায়েনাদের, একাত্তরের প্রেতাত্মাদের, নব্য রাজাকারদের বিরুদ্ধে আজকে তোমাদের যুদ্ধ।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।