এইচএসসি পরীক্ষার সময় হরতাল না দেয়ার আহ্বান


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ৩১ মার্চ ২০১৫
ফাইল ছবি

এইচএসসি পরীক্ষার সময় বিএনপিকে হরতাল অবরোধের মতো কোন কর্মসূচি না দেয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার সকালে আমিনবাজারে একটি স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, `একটি গোষ্ঠী আজ আমাদের ছেলেমেয়েদের পড়ালেখায় বিঘ্ন ঘটাচ্ছে। ডিসিসি নির্বাচনের জন্য ঢাকা এবং চট্টগ্রামে হরতাল বন্ধ রাখা হয়েছে ঠিকই কিন্তু সারা বাংলাদেশে আগুনে মানুষ পুরিয়ে মারার জন্য হরতাল-অবরোধের অস্ত্রটা তারা এখনো অব্যাহত রেখেছে।`

এসময় তিনি ২০ দলকে মানুষ পোড়ানোর রাজনীতি থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।