পিন্টুর মনোয়নপত্র বাতিল
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকার দক্ষিণে মেয়র প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মনোয়নপত্র বাতিল হয়েছে। বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচন কর্মকর্তা তার প্রার্থীতা অবৈধ ষোষণা করেন।
হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য যথাযথ না হওয়ায় নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন এক নির্বাচন কর্মকর্তা।
পিলখানা বিদ্রোহ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পিন্টু বর্তমানে কারাগারে আছেন।
আরএস/এসএস