দুস্থদের খাওয়াবেন এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কৃষক পার্টি আয়োজিত কাঙালি ভোজে দুস্থদের খাবার খাওয়াবেন। বুধবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সদকা হিসেবে তিনি দুস্থদের মাঝে এ খাবার বিতরণ করবেন।
জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপা বলেন, স্যারের জীবন আল্লাহ বাঁচিয়েছেন। এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে আমরা কাঙালি ভোজের আয়োজন করেছি। স্যারও উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ সিঙ্গাপুর থেকে ঢাকা আসার পথে অল্পের জন্য বিমান দুর্ঘটনা না ঘটায় বেঁচে যান এরশাদ। এসময় এরশাদের সঙ্গে ছিলেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু ও এরশাদের পুত্র এরিক এরশাদ।
এএইচ/আরআই