লেভেল প্লেয়িং ফিল্ডের প্রধান বাধা খালেদা : সুরঞ্জিত
আসন্ন তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রধান বাধা হচ্ছেন খালেদা জিয়া। কারণ তিনি হরতাল অবরোধ ডেকে নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন। শুক্রবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, সেনা মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশন নয়, বরং সরকারই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের এ উপদেষ্টা পরিষদ সদস্য আরো বলেন, সেনাবাহিনীর প্রশিক্ষণ কি নির্বাচন পরিচালনার জন্য? সেনাবাহিনীর প্রশিক্ষণ উচ্চতর। তারা আমাদের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত। এ কাজে তারা সুনাম অর্জন করেছে। তাই যত্রতত্র সামরিক বাহিনী নামানো যাবে না। আইনেও কোথাও নেই যে সেনা মোতায়েন করতে হবে। তাহলে আপনারা এই দাবি কোথা থেকে নিয়ে আসলেন?
ডা. খন্দকার মো. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতিশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সংগঠনের সদস্য সচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
এএইচ/পিআর